শত্রুতার জেরে পরপর তিনটি বাড়িতে আগুন লাগানোর অভিযোগ হাবরায়
দি নিউজ লায়নঃ বুধবার রাতে পরপর তিনটি বাড়িতে আগুন লাগার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল হাবরায়। পুরনো শত্রুতার জেরে আগুন লাগানো হয়েছে বলেই অভিযোগ দুই প্রতিবেশীদের বিরুদ্ধে।ঘটনাটি ঘটেছে হাবরা থানার জিওলডাঙ্গা এলাকায়।আগুনের জায়গা থেকে প্রতিবেশীর একটা মোবাইল ফোন এবং গামছা উদ্ধার হয়েছে।ক্ষতিগ্রস্থ পরিবার সেগুলো তুলে দিয়েছে হাবরা থানার পুলিশের কাছে তুলে দেওয়ার পাশাপাশি প্রতিবেশীর বিরুদ্ধে অভিযোগও জানিয়েছেন তারা।
স্থানীয় সুত্রে জানা গেছে হাবরার জিওলডাঙ্গা এলাকায় বাড়ি রাজু দাস এবং পরেশ দাসের।বুধবার রাতে তারা ঘুমিয়েছিলেন।বেড়ার এককোনে আগুন ধরে যাওয়ায় ঘুম ভেঙে যায় রাজুর।আগুন লাগে পরেশ এবং লক্ষীর ঘরেও।রাজু,লক্ষীদের চিৎকারে প্রতিবেশীরা এসে আগুন নেভানোয় হাত লাগায় তারা।যদিও বড় ধরনের কোন ক্ষয়ক্ষতি হওয়ার আগেই আগুন নিভিয়ে দেয় স্থানীয়রা।
ক্ষতিগ্রস্থ পরিবারের অভিযোগ কিছুদিন আগে জিওলডাঙ্গার বাসিন্দা রাখাল দাসের ছেলে দিপংকরকে প্রতিবেশী এক মহিলার সাথে আপত্তিকর অবস্থায় দেখতে পান স্থানীয়রা।এরপরেই গ্রামবাসীরা অভিযুক্তকে পুলিশের হাতে তুলে দেয়।রাজু দাস,লক্ষী দাস বলেন এরপরেই বাড়িতে রাতের অন্ধকারে ঢিল পড়ত। তাদের অভিযোগ এরাই আগুন লাগিয়েছে।রাজু বলেন ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে একটি মোবাইল ফোন, গামছা।হাবরা থানার পুলিশের হাতে সেগুলো তুলে দেওয়া হয়েছে।
বিষয়টি খতিয়ে দেখছে হাবরা থানার পুলিশ।

Post a Comment